1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

মণিরামপুরে গলায় শাড়ি পেঁচিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

  • আপডেট টাইম :: সোমবার, ২১ মার্চ, ২০২২
রফিকুল ইসলাম, যশোর : যশোরের মনিরামপুরে বন্যা সাহা (২১) নামে এক কলেজছাত্রী গলায় শাড়ি পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন। তিনি মণিরামপুর পৌর শহরের দোলখোলা মোড়ের ব্যবসায়ী গোপাল সাহার মেয়ে। বন্যা যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের দর্শন বিভাগের অনার্স ৩য় বর্ষের ছাত্রী।
সোমবার (২১ মার্চ) সকাল ১০টার দিকে মায়ের ওপর অভিমান করে বন্যা আত্মহত্যা করেছেন বলে স্বজনরা জানিয়েছেন।
সোমবার সকালে মণিরামপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মৃত বন্যা সাহার মা রিংকু সাহার সাথে কথা কাটাকাটি হয় বন্যার। এরপর নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে শাড়ি জড়িয়ে গলায় ফাঁস দেন বন্যা এমন তথ্য নিশ্চিত করেছেন এলাকাবাসী। টের পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে গেলে চিকিৎসক বন্যাকে মৃত ঘোষণা করেন।
মণিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া কলেজ ছাত্রীর লাশ সৎকারের অনুমতি দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com