1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শ্রীবরদীতে পাকা রাস্তা নির্মাণ উদ্বোধন

  • আপডেট টাইম :: সোমবার, ২১ মার্চ, ২০২২

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী সদর ইউনিয়নের কিয়ামতলা বাজার হতে দহেরপাড় বাজার পর্যন্ত ১ কিলোমিটার পাকা রাস্তা নির্মাণের শুভ উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার (২১ মার্চ) সকালে কিয়ামতলা বাজারে শ্রীবরদী সদর ইউপি চেয়ারম্যান ফরিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের এমপি প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক চান।

তিনি বলেন, কিয়ামতলা বাজার হতে দহেরপাড় বাজার রাস্তার ১ কিলোমিটার পাকাকরণের কাজ সম্পন্ন হয়েছে। শীঘ্রই বাকি দেড় কিলোমিটার রাস্তার কাজের টেন্ডার হবে। এছাড়া এ ইউনিয়নের বাকি কাজগুলো পরবর্তীতে করা হবে।
শ্রীবরদী সদর ইউপি চেয়ারম্যান ফরিদুজ্জামান বলেন, এমপি মহোদয়ের মাধ্যমে পর্যায়ক্রমে আমার ইউনিয়নের বাকি যে রাস্তাগুলো আছে সেগুলো পাকা করা হবে।

শ্রীবরদী সদর ইউনিয়ন শাখার যুবলীগের সভাপতি মফিজল হক সবুজ সরকারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- শ্রীবরদী পৌর মেয়ার মোহাম্মদ আলী লাল, উপজেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, জেলা কৃষকলীগ সভাপতি আব্দুল কাদের, উপজেলা যুবলীগ সভাপতি লিয়াকত হোসেন লিটন, তাঁতিলীগ সভাপতি হেলাল উদ্দিন, যুবলীগ নেতা শরিফ মোহাম্মদ দেলোয়ার জাহান, ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক নজরুল ইসলাম ও নয়ানী শ্রীবরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা বেগম প্রমূখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, জেলা কৃষকলীগের সহ-সভাপতি ছালাহ উদ্দিন ছালেম, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক বনিজ উদ্দিনসহ আ’লীগসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, ইউপি সদস্য, এলাকাবাসি ও গণমাধ্যম কর্মীবৃন্দ। আলোচনা শেষে পাকা রাস্তার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com