
ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে অস্বচ্ছল পরিবারের ৩১জন শিক্ষার্থীকে স্কুল ড্রেস (ইউনিফর্ম) এবং ১১১জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দেওয়া হয়েছে।
সোমবার (২১ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ সভা কক্ষে ইউএনও ফারুক আল মাসুদ শিক্ষার্থীদের হাতে এ নতুন ড্রেস ও শিক্ষা উপকরণ তুলে দেন।
আমেরিকার নিউ জার্সিতে অবস্থিত একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানীর রিচার্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ও প্রধান গবেষক ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’র উদ্যোগে এসব বিতরণ করা হয়। বিনামূল্যে স্কুল ড্রেস (ইউনিফর্ম) ও শিক্ষা উপকরণ (খাতা, কলম, পেন্সিল, স্কেল) পেয়ে শিক্ষার্থীরা উল্লসিত হয়ে ওঠে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘ভয়েস অব ঝিনাইগাতীর’র প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির।
বক্তব্য দেন- থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষক মো. রোস্তম আলী, সাংবাদিক মো. গোলাম রব্বানী টিটু, ‘ভয়েস অব ঝিনাইগাতীর’র এডমিন মো. সোহেল রানা, মাহমুদ হাসান রনি প্রমুখ।