1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শেরপুরে ৫০টি জাতীয় পতাকা নিয়ে বীরমুক্তিযোদ্ধাদের র‌্যালি 

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২

শেরপুর : শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে ৫০টি পতাকা নিয়ে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ আয়োজন করা হয়।

মঙ্গলবার (২২ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শেরপুর জেলা ইউনিট কমান্ড সাবেক কমান্ডার আবু সালেহ্ মো. নুরুল ইসলাম হিরো, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান, তামারা তাসবিহা, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদ সহ বীরমুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনের পর র‌্যালিটি উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। এসময় তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ৫০টি কর্মসূচী গ্রহণ করেছে। সেই কর্মসূচির অংশ হিসেবেই আজ মুক্তিযোদ্ধাদের এই বর্ণাঢ্য র‌্যালি আয়োজন করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময়কালের বিভিন্ন ছবি আর বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের ছবি দিয়ে সাজানো ২টি ট্রাকে ৫০ জন বীরমুক্তিযোদ্ধা জেলার ৫টি উপজেলায় র‌্যালি প্রদক্ষিণ করে।

পরে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে পিকআপ পুলিশ ও জেলার বীরমুক্তিযোদ্ধারা বাদ্যযন্ত্রসহ ২টি সজ্জিত ট্রাকে ৫০টি জাতীয় পতাকা উত্তোলন করে সরকারের ৫০ বছরের উন্নয়ন অগ্রযাত্রার প্রতিচ্ছবি তুলে ধরেন। পরে ট্রাকে রোড শো মাধ্যমে তারা জেলার বিভিন্ন উপজেলা প্রদক্ষিণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com