1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শেরপুরে কলেজ ছাত্রী অপহরণ-ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২

শেরপুর : শেরপুরে এক কলেজ ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় রবিউল ইসলাম নোমান ওরফে জেকসন (২৭) নামে এক যুকবের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড হয়েছে।

মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক মো. আখতারুজ্জামান ওই রায় ঘোষনা করেন। সাজাপ্রাপ্ত রবিউল ইসলাম নোমান পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার টেংরাগাতী পাড়েরহাট এলাকার আব্দুল লতিফ সরদারের ছেলে। তবে সে উচ্চ আদালত থেকে জামিনে গিয়ে পলাতক রয়েছে।

ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এ্যাডভোকেট গোলাম কিবরিযা বুলু রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, শেরপুর শহরের উত্তর গৌরীপুর এলাকার অধিবাসী ও শেরপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ওই ছাত্রীর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় রবিউল ইসলাম নোমান ওরফে জেকসনের। একপর্যায়ে তাদের মাঝে ঘনিষ্ঠতা বাড়ে। পরে ২০১৯ সালে ১৩ মার্চ সকাল সাড়ে ১০টার দিকে জেকসনের সাথে সাক্ষাতের জন্য ওই কলেজ ছাত্রী শহরের মুন্সিবাজারস্থ ভুঁইয়া প্লাজার সামনে পাকা রাস্তায় পৌঁছলে জেকসন ফুসলিয়ে তাকে নিয়ে যায়।

অন্যদিকে, কোচিংয়ের কথা বলে বাসা থেকে বেরিয়ে আসা ওই কলেজ ছাত্রী বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে পরদিন সদর থানায় একটি সাধারণ ডায়েরি করে। পরবর্তীতে তাকে অপহরণের বিষয়টি জানতে পেরে একই বছরের ১৭ এপ্রিল রবিউল ইসলাম নোমান ওরুফে জেকসন এবং তার ২ বন্ধু খালিদ হাসান (২৪) ও দেলোয়ার হোসেন (৩০)সহ আরও অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com