1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে ১৫ ড্রেজার অকার্যকর

  • আপডেট টাইম :: বুধবার, ২৩ মার্চ, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর): অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শ্যালুচালিত ১৫টি মিনি ড্রেজার অকার্যকর করেছে প্রশাসন। গত মঙ্গলবার (২২ মার্চ) বিকেলে নালিতাবাড়ী উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।

সূত্র জানায়, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে সম্প্রতি কতিপয় বালু ব্যবসায়ী ভোগাই নদীর নাকুগাঁও ব্রিজ এলাকার ভাটিতে (দক্ষিণে) ৫শ মিটারের মধ্যে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এছাড়াও কতিপয় বালু ব্যবসায়ী নদীটির কালাকুমা ও হাতিপাগার মৌজার বিভিন্ন স্থানে মিনি ড্রেজার বসিয়ে গভীর গর্ত খুঁড়ে নদীর পার ভেঙ্গে বালু উত্তোলন চালিয়ে আসছিল।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন ওই স্থানে মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বালু উত্তোলনে জড়িতরা পালিয়ে গেলেও রেখে যাওয়া শ্যালুচালিত মিনি ড্রেজারগুলো অকার্যকর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com