1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শেরপুরে টিসিবি’র পণ্য বিক্রিতে অনিয়মের অভিযোগ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২

শেরপুর : শেরপুরে টিসিবি’র ট্রাক সেলে শহরের কৃষি প্রশিক্ষণ ইনষ্টিটিউট কেন্দ্রে টিসিবি’র পণ্য বিক্রিতে একই ব্যক্তি কয়েক জনের কার্ড একসাথে নিয়ে পণ্য উত্তোলন করছেন বলে অভিযোগ উঠেছে।

অপরদিকে পৌর শহরের জেলখানা মোড়ে হাজীর খলা কেন্দ্রে ত্রিশ কার্টুন সয়াবিন তেল কম থাকায় পণ্য বিক্রয় বন্ধ রাখা হয়েছে।

উপজেলা প্রশাসন বলছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ষ্টক মিলানো সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

জানা গেছে, মঙ্গলবার (গত ২২ মার্চ) পৌরসভার ২টি কেন্দ্রে টিসিবি’র পণ্য ন্যায্যমূল্যে বিক্রয় কার্যক্রম চলছে। ওই দুই কেন্দ্রে ১৩৫৩ জন কার্ডধারীকে টিসিবি’র পণ্য দেয়া হবে। শহরের কৃষি প্রশিক্ষণ ইনষ্টিটিউট কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে থাকা কার্ডধারীদের অভিযোগ, বিক্রেতারা জনপ্রতি একটি কার্ডে পণ্য দেয়ার কথা থাকলেও কেউ কেউ একত্রে ৫ থেকে ১০ টি কার্ডের পণ্য কিনে নিচ্ছেন। ফলে প্রখর রোদে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকে পণ্য পাচ্ছেন না।

অন্যদিকে শহরের জেলখানা মোড়ের হাজীর খলা কেন্দ্রে মেসার্স এ এন্ড এ এন্টাপ্রাইজের তত্ত্বাবধানে সকাল ১০ থেকে পণ্য দেয়া শুরু করলেও সয়াবিন তেল প্রয়োজনের তুলনায় কম থাকায় পণ্য বিক্রি বন্ধ করে গাড়ী ফিরে এলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পরে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস টেলিফোনে সময় সংবাদকে জানান, বিষয়টি আমরা জেনেছি এবং খতিয়ে দেখছি আসলে ভুলটি কার। ডিলার বলছে তাদেরকে ৩০ কার্টুন সয়াবিন তেল কম দেয়া হয়েছে। তবে স্টক মিলানো সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com