যশোর : যশোরের ঝিকরগাছায় কর্মরত সাংবাদিক আফজাল হোসেন চাঁদকে সংবাদ সংগ্রহের কাজে বাঁধা ও প্রকাশ্যে হুমকি দিয়েছে ৩নং শিমুলিয় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহাববুর রহমান (৩৮)।
সাংবাদিক আফজাল হোসেন চাঁদ বাদি হয়ে থানায় সাধারণ ডায়রী (জিডি) করেছেন। সাংবাদিক আফজাল হোসেন চাঁদ দৈনিক খোলা কাগজ ও স্থানীয় দৈনিক সত্যপাঠ পত্রিকার ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি।
সাধারণ ডায়রীতে তিনি উল্লেখ করেছেন, উপজেলার উত্তর রাজাপুর গ্রামের জয়নাল মোড়লের ছেলে মাহাববুর রহমান ৩নং শিমুলিয় ইউনিয়নের ৪নংওয়ার্ডের ইউপি সদস্য। মঙ্গলবার (২২মার্চ) সকাল আনুমানিক সাড়ে ১০টার সময় ৩নং শিমুলিয় ইউনিয়ন পরিষদে তথ্য সংগ্রহ করতে যায়। ৩নং শিমুলিয়া ইউনিয়নের সচিবের রুমে সাংবাদিককে বসে থাকা দেখেই অকথ্য ভাষায় গালিগালজসহ মারপিট করতে আসে ও বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদান করেন।
এছাড়াও ৩নং শিমুলিয় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহাববুর রহমান, বাদি সাংবাদিক আফজাল হোসেন চাঁদকে প্রাণনাশের হুমকি প্রদান করেন। তিনি (মোঃ মাহাববুর রহমান) সাংবাদিক আফজাল হোসেন চাঁদ’র উপর মিথ্যা মামলাসহ যে কোন ধরণের ক্ষতি সাধন করতে পারে বলে সাধারণ ডায়রী করেছেন। ঝিকরগাছা থানায় সাধারণ ডায়রী নং ৯৫৪, তাং ২২/০৩/২০২২ইং।
৩নং শিমুলিয় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহাববুর রহমানের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি।
থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, আইনগত সহযোগীতা চেয়ে সাংবাদিক আফজাল হোসেন চাঁদ সাধারণ ডায়রী করেছেন। ঘটনার সত্যতা তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।