শেরপুর: নানা কর্মসূচির মধ্য দিয়ে শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে।
কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে শেরপুর মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক, জেলা প্রশাসক মো. মোমিনুর রশিদ, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান।
পরে শেরপুর মুক্তিযুদ্ধের স্মৃতি স্টেডিয়ামে শারীরিক কসরত ও কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শারীরিক কসরত ও কুচকাওয়াজ প্রদর্শন করে।