1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শ্রীবরদীতে হত্যার ঘটনায় মামলা, প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ মার্চ, ২০২২

শেরপুর : শেরপুরের শ্রীবরদীতে দিনমজুর শেখবর আলী হত্যার ঘটনায় প্রধান আসামি জাকির হোসেন জিকোকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

গতকাল শুক্রবার (২৫ মার্চ) দুপুরে র‌্যাব-১৪’র জামালপুর অফিসে এক সংবাদ সম্মেলনে ওই তথ্য জানান সিপিসি-১’র কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান।

তিনি জানান, জমিসংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে শেখবর আলী ও জাকির হোসেন জিকোর পরিবারের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার সন্ধ্যায় শেখবর আলীকে কুপিয়ে হত্যা করে জিকোসহ অন্যান্যরা। ওই ঘটনায় র‌্যাব-১৪ ছায়া তদন্ত শুরু করে এবং থানায় মামলা দায়েরের পাঁচ ঘন্টার মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় নিজস্ব প্রযুক্তির ব্যবহার করে শ্রীবরদীর বালিজুড়ি এলাকার গহীন অরণ্যের পাহাড় থেকে মামলার প্রধান আসামি জিকোকে গ্রেপ্তার করে।

এর আগে বৃহস্পতিবার রাতে আসামি জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান রাজাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। এ নিয়ে ওই মামলায় মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে দিনমজুর শেখবর হত্যার ঘটনায় তার ছোটভাই মাহফুজ বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে এবং ১৫ জনকে অজ্ঞাত আসামী করে শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

গত বুধবার সন্ধ্যায় শ্রীবরদী উপজেলার পশ্চিম হালুয়াহাটি এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দিনমজুর শেখবর আলীকে কুপিয়ে হত্যা করে জাকির হোসেন জিকোসহ প্রতিপক্ষের লোকজন। ঘটনার পরপরই অভিযান চালিয়ে জিকোর স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com