
শেরপুর : বিনিয়োগ করি যক্ষ্মা নির্মূলে, জীবন বাঁচাই সবাই মিলে’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে বিশ্ব যক্ষ্মা দিবস-২০২২ পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৪ মার্চ) জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে ও ব্র্যাকের সহযোগিতায় সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. জসিম উদ্দিন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, ব্র্যাকের জেলা সমন্বয়ক ফারহানা মিল্কী, জেলা নাটাবের সাধারণ সম্পাদক আছাদুজ্জামান মোরাদ প্রমুখ।
এর আগে একটি র্যালি সিভিল সার্জন কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এসময় সিভিল সার্জন অফিস, জেলা সদর হাসপাতালের চিকিৎসক-নার্স ও ব্র্যাকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।