1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শেরপুরে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে সেনা সদস্য নিহত, আহত চার

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ মার্চ, ২০২২

শেরপুর : শেরপুরে মোটরসাইকেল ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে হুমায়ুন কবির হান্নান নামে এক সেনা সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো চারজন।

শনিবার (২৬ মার্চ) দুপুরে সদর উপজেলার তাতালপুর বাজারের কাছে গাউছিয়া রাইস মিলের সামনে এঘটনা ঘটে। নিহত হান্নান শ্রীবরদী উপজেলার গড়জরিপা গ্রামের শাহ আলমের ছেলে এবং তিনি খাগড়াছড়িতে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্বজনরা জানায়, হুমায়ুন কবির হান্নান কর্মরত অবস্থায় খাগড়াছড়ির পাহাড়ী এলাকায় পায়ে আঘাতপ্রাপ্ত হন। আহত অবস্থায় তিনি জানুয়ারী মাসের ২৭ তারিখে দুই মাসের ছুটিতে বাড়ি আসেন। ছুটি শেষ হয়ে যাওয়ায় আজ সন্ধ্যায় খাগড়াছড়ি যাওয়ার কথা ছিল তার। বাড়িতে ভালো ট্রাভেল ব্যাগ না থাকায় আজ সকালে তিনি শেরপুর শহরে ট্রাভেল ব্যাগ কিনতে আসেন। পরে দুপুরের দিকে ব্যাগ কিনে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে তাতালপুর পৌছলে বিপরীত দিক থেকে আসা যাত্রী বোঝাই একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলসহ ছিটকে তিনি রাস্তার পাশের ধান ক্ষেতে পরে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। আহত হয় সিএনজির চার যাত্রী।

পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। পুলিশ মোটরসাইকেল ও সিএনজি থানায় নিয়ে আসে তবে সিএনজি চালক কৌশলে পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com