1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শ্রীবরদীতে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ মার্চ, ২০২২
শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে মহান স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে ২০২১ সালের এস এস সি ও এইচ এস সি সমমান পরীক্ষায় উত্তীর্ণ ১২০ জন মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
সিংগাবরুনা ইউনিয়ন যুবলীগের আয়োজনে শনিবার (২৬ মার্চ) বিকালে কর্ণঝোড়া দাখিল মাদরাসা মাঠে যুবলীগ আহবায়ক হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সংবর্ধনা দেওয়া হয়।
কর্ণঝোড়া দাখিল মাদরার শিক্ষক ইমতিয়াজ জাবেদ ও ইউপি সদস্য মাহফুজুর রহমান হিটলারের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সিংগাবরুনা ইউপি চেয়ারম্যান ফখরুজ্জামান, সিংগাবরুনা ইউনিয়ন কৃষকলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিক, কর্ণঝোড়া দাখিল মাদার সুপার মাজহারুল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা  হয়।
এসময় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com