1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ফুলবাড়ীতে মর্মান্তিক সড়ক দর্ঘটনায় নিহত ২, আহত ১

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ মার্চ, ২০২২
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর): দিনাজপুরের ফুলবাড়ীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মিনি পিকআপের চালক ও হেলপারের মৃত্যু হয়েছে। এতে আহত ওই পিকআপের আরো তিনজন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক।গতকাল শুক্রবার ভোর ৬টায় দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক সড়কের ফুলবাড়ীস্থ ফকিরপাড়া এলাকার ব্র্যাকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এই মর্মান্তিক দুর্ঘনাটি ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, দুর্ঘটনায় কবলিত মিনি পিক-আপের চালক ও চাঁপাই নবাবগঞ্জের গো-মোস্তফাপুর উপজেলার আড্ডা গ্রামের রফিকুল ইসলাম এর ছেলে খায়রুল ইসলাম (৩০) ও হেলপার একই জেলার শিবগঞ্জ উপজেলার কানসার্ট গ্রামের এনামুল হকের ছেলে মোঃ মামুন (২৮)।

গুরুতর আহতরা হলেন, ওই পিকআপের শ্রমিক নবাবগঞ্জ উপজেলার হিলিরডাঙা হঠাৎপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে আজিবর রহমান (৩৫), পার্বতীপুর উপজেলার আকন্দপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে তসকিব (৪০) ও একই উপজেলার মধ্যপাড়া শুকুরডাঙা গ্রামের আদম আলী (৪৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঝড়বৃষ্টির কারনে প্রতিকুল আবওহাওয়ার মধ্যে কুল বরই দিনাজপুরে আনলোড করে চাঁপাই নবাবগঞ্জে ফেরার পথে শুক্রবার ভোর ৬ টায় ফুলবাড়ীস্থ ফকিরপাড়া ব্র্যাকের আঞ্চলিক কার্যালয়ের সামনে অপরদিক থেকে আসা অজ্ঞাত যানের ধাক্কায় এই মর্মান্তিক দুর্ঘনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই চালক খায়রুল ইসলামের মৃত্যু হয়। পরে স্থানীয়রা হেলপারসহ আহত চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক হেলপার মামুনকে মৃত ঘোষণা করেন। অপরদিকে গুরুত্বর আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পিকআপটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে, নিহতদের বিষয়ে কোনো অভিযোগ না থাকায় মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com