1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

২০ বছর পর ধরা পড়লো হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ মার্চ, ২০২২
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : ২০ বছর পর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে দিনাজপুরের ফুলবাড়ী থানার পুলিশ সদস্যরা। শুক্রবার (২৫ মার্চ) সকালে তাকে দিনাজপুর আদালতে পাঠানো হয়।
এর আগে, বুধবার তাকে ঢাকার ভাটরা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার রাতে তাকে ফুলবাড়ী থানায় নিয়ে আসা হয়। গ্রেফতার আনোয়ার হোসেন (৫৫) ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর (ফকিরপাড়ার) জসিম উদ্দীনের ছেলে।
ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম বলেন, ২০০০ সালে ফুলবাড়ী থানায় একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই হত্যাকাণ্ডের রায়ে আনোয়ার হোসেনের যাবজ্জীবন সাজা ঘোষণা করেন আদালত। ঘটনার পর থেকে প্রায় ২০ বছর ধরে তিনি পলাতক ছিলেন। অবশেষে ঢাকার ভাটরা থানা পুলিশের সহায়তায় ফুলবাড়ী থানা পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। বৃহস্পতিবার রাতে তাকে ফুলবাড়ীতে আনা হয়। শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com