1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ মার্চ, ২০২২
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : শহীদ বেদিতে পুষ্পার্পণ, জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে প্যারেড গ্রাউন্ডে কুজকাওয়াজ প্রদর্শন ও মনোমুগ্ধকর ডিসপ্লের এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় দিনাজপুরের ফুলবাড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।
সূর্যোদয়ের সাথে সাথে ৫২ বার তোপধ্বনির মাধ্যমে উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দিনাজপুর-৫ আসনের এমপি সাবেক মন্ত্রী বর্তমান প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি বীরমুক্তি যোদ্ধা এ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার।
পরে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগসহ সহযোগী অঙ্গসংগঠন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান শহীদদের প্রতি ফুল দিয়ে শহীদদের প্রতিশ্রদ্ধা নিবেদন করে।
সকাল ৮টায় ফুলবাড়ী সরকারী কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা এ্যাড মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। সেখানে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের কুজ কাওয়াজ প্রদর্শন করেন।
সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও খেলাধুলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান, সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ইসার উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার ভুমি শামিমা আক্তার জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আখতার, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আশ্রাফুল  ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাসিনা ভ্ুঁইয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা মাজনুন নাহার মায়া প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com