রফিকুল ইসলাম, যশোর : মহান স্বাধীনতা দিবসে শার্শা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় যশোরের শার্শা কামারবাড়ি মোড়ে বিএনপির অস্থায়ী কার্য্যলয়ে সভায় সদ্যঘোষিত আহবায়ক কমিটির প্রধান আহবায়ক আলহাজ্ব খাইরুজ্জামান মধুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদস্য সচিব সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি।
বক্তব্য রাখেন- সিনিয়র যুগ্ম-আহবায়ক আবুল হাসান জহির, যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন ও আশরাফুল আলম বাবু, এ্যাডভকেট মোস্তফা কামাল মিন্টু, উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুল হোসেন, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- যুবদল নেতা সাংবাদিক মনিরুল ইসলাম মনি, মোস্তজ্জোহা সেলিম, সালাউদ্দীন আহম্মেদ, ইমদাদুল হক ইমদা, আল মামুন বাবলু, সবুজ হাসান, নাজমুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলনেতা সেলিম হোসেন আশা ও রফিকুল ইসলাম, ছাত্রনেতা শরিফুল ইসলাম খান চয়নসহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।