1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

বেনাপোলে ইয়াবাসহ একাধিক মামলার পলাতক আসামী গ্রেফতার

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ মার্চ, ২০২২
রফিকুল ইসলাম, যশোর : যশোরের বেনাপোল সীমান্ত থেকে ঝিকরগাছা থানার তালিকাভূক্ত সন্ত্রাসী ১১ মামলার আসামী সাগরকে (২৭) ৬০০ পিচ ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে পোর্ট থানা পুলিশ।
শনিবার (২৬ মার্চ) দুপুরে বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাগর ঝিকরগাছা থানার কৃষ্ণনগর ডাক বাংলো পাড়ার মৃতঃ শাহাদৎ হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে  একাধিক মামলার আসামি বেনাপোল কাগমারী এলাকায় অবস্থান করছে, এমন খবরে বেনাপোল পোর্ট থানার এসআই রোকনুজ্জামান অফিসার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সাগরকে গ্রেফতার করে। এসময় তার কাছে ৬০০ পিচ ইয়াবা, ১টি নীল রংয়ের APACHAE মোটরসাইকেল ও ৩টি মোবাইল ফোন পাওয়া যায়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভুঁইয়া জানান, আটক আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য যে, সিডিএমএস যাচাই করে তার বিরুদ্ধে ১টি বিস্ফোরক মামলা, ২টি অস্ত্র মামলা, ৫টি মাদক মামলা, খুনসহ অন্যান্য মামলা ৫টি আদালতে চলমান রয়েছে বলে জানায় পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com