মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর): শেরপুরের ঝিনাইগাতীতে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
সকাল ৮টায় জাতীয় সংগীত পরিবেশন করা হয় ও আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার-ভিডিপি, স্কাউটস, গার্লস গাইডস সমন্বয়ে কুচকাওয়াজ ও শারীরিক কসরত অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান এসএমএ আবদুল্লাহেল ওয়ারেজ নাইম। কুচকাওয়াজ শেষে উপজেলা নির্বাহী অফিসার ফারক আল মাসুদের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ আবদুল্লাহেল ওয়ারেজ নাইম।
এসময় আরো বক্তব্য রাখেন- সহকারী কমিশনার জয়নাল আাবদিন, ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার সামছুল, যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিকাল ৫টায় উপজেলা পরিষদ চত্ত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুজ্জামান লেবু, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, জাসদ নেতা একেএম ছামেদুল হক ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।