1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঈশ্বরগঞ্জের নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ মার্চ, ২০২২

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যানগণ ও সদস্যগণ শপথ গ্রহণ করেছেন।

জানা যায়, আজ ২৮ মার্চ (সোমবার) ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে চেয়ারম্যানগণের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপ-পরিচালক (স্থানীয় সরকার) মো: জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক (স্হানীয় সরকার) মো: এরফানুর রহমান প্রমুখ।

এদিকে একই দিনে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নব নির্বাচিত ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন।

এ সময় বীর মুক্তিযোদ্ধা মেয়র আব্দুছ ছাত্তার কমান্ডার, অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com