1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঈশ্বরগঞ্জে বাস চাপায় ভ্যান চালকের মৃত্যু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বররগঞ্জে বাস চাপায় এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যার পর ওই দূর্ঘটনাটি ঘটে।

জানা যায়, উপজেলার মাইজবাগ ইউনিয়নের তেরছাটি গ্রামের আবুল কালামের ছেলে দেলোয়ার হোসেন (১৮) ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে হারুয়া এলাকায় আসার পর কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী এম কে সুপার নামের একটি বাস এসে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দেলোয়ারের মৃত্যু হয়। এসময় দেলোয়ারের সাথে থাকা মামাতো ভাই আনোয়ারুল হক গুরুতর আহত হয়। বর্তমানে আহত আনোয়ারুল হক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া বলেন, এ ঘটনায় বাসটিকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com