1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

বেনাপোলে অস্ত্র-গুলি ও ম্যাগজিনসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

  • আপডেট টাইম :: শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
রফিকুল ইসলাম, যশোর : যশোরের বেনাপোল সীমান্ত থেকে একটি সচল লোহার তৈরী পিস্তল, ৫ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ খুন, অস্ত্র, বিস্ফোরক ও মাদক সহ ৯ মামলার আসামি সাত্তার মোড়ল (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ মার্চ) রাতে তাকে গ্রেফতার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
গ্রেফতারকৃত সাত্তার বেনাপোল পোর্ট থানার উত্তর বারপোতা গ্রামের মৃতঃ জাহান আলী মোড়লের ছেলে।
পুলিশ জানায়, গোপন সুবাদের ভিত্তিতে  জানতে পারি, বেনাপোল পোর্ট থানা এসআই রোকনুজ্জামান সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় সাত্তারকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসত বাড়ীর পূর্ব পার্শ্বে গোয়াল ঘরের ভিতরে বিচালির মধ্যে লুকানো একটি সচল লোহার তৈরী পিস্তল, ৫ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া জানান, আগ্নেয়াস্ত্র  সংক্রান্তে বেনাপোল পোর্ট থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com