1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কলাপাড়ায় ২ প্রতারক গ্রেফতার

  • আপডেট টাইম :: শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের স্বাক্ষর নকল করে গ্রাহকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে বালিয়াতলী ইউনিয়নের হাড়িপাড়া গ্রাম থেকে প্রতারক সুজন প্যাদা ও আরিফ খানকে আটক করা হয়। এ ঘটনায় দুপুরের পর কলাপাড়া পল্লী বিদ্যুতের ডেপুটি জোনাল ম্যানেজার সজীব পাল বাদী হয়ে ২ জনের নামে কলাপাড়ায় থানায় একটি মামলা করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এই প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সংযোগ স্থাপনের নাম করে বালিয়াতলী এলাকার গ্রাহকদের কাছ থেকে লাখ লাখ টাকা উত্তোলন করে আসছে। এছাড়া টাকা উত্তোলনের সময় প্রতারকরা পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের স্বাক্ষর নকল করে রশিদ দিয়ে আসছিল। বিষয়টি পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের নজরে এলে তারা থানায় মৌখিক অভিযোগ করার পর বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মূলত এরা প্রতারক চক্র। বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে এবং প্রতারকদের আদালতে সোর্পদ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com