1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঈশ্বরগঞ্জে ইভটিজারকে জেল, জরিমানা

  • আপডেট টাইম :: শনিবার, ২ এপ্রিল, ২০২২

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ঈশ্বরগঞ্জে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় ইভটিজার শিপন চন্দ্র বর্মণ (১৮) নামে এক কিশোরকে এক মাসের জেল ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোসা. হাফিজা জেসমিন এ শাস্তি দেন। ইভটিজিংয়ের দায়ে অভিযুক্ত কিশোরের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার চরনিলকিয়া এলাকায়। সে সুধীর চন্দ্র বর্মণের ছেলে। অভিযুক্ত শিপন গতকাল বুধবার ঈশ্বরগঞ্জ পৌর এলাকার চরনিখলা গ্রামে বোনের বাড়িতে বেড়াতে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভুক্তভোগী শিক্ষার্থী স্কুলে যাচ্ছিল। এ সময় অভিযুক্ত কিশোর ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করলে তার অভিযোগে স্থানীয়রা অভিযুক্ত কিশোরকে আটক করে ইউএনওকে খবর দেন। ইউএনও ঘটনাস্থলে গিয়ে সত্যতা যাচাই করে ওই কিশোরকে দণ্ডবিধির ১৮৬০ এর ৫০৯ ধারা মোতাবেক এক মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com