1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ফুলবাড়ীতে কবরস্থান রক্ষার দাবিতে সড়ক অবরোধ, মানববন্ধন

  • আপডেট টাইম :: শনিবার, ২ এপ্রিল, ২০২২
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার পূর্ব গৌরীপাড়া গ্রামের কবরস্থান জবর দখল করে ওই গ্রামের আনোয়ারুল কাদির নামে এক ব্যাক্তি নিজ নামে মাঠপর্চা ও নামজারী করার অভিযোগে, ওইসব বাতিলসহ কবরস্থান রক্ষার দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন করছেন তিন গ্রামের বাসীন্দারা।
শুক্রবার জুম্মার নামাজের পরে বেলা ২টার সময় পৌর শহরের ঢাকা মোড় নামক স্থানের ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ সড়কের দুই পাশে দাঁড়িয়ে আধঘন্টা ব্যাপী মানববন্ধন করেন।
এসময় বক্তব্য রাখেন- ৫নং পৌর কাউন্সিলর মো.মমতাজুর রহমান পারভেজ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো.নাজিম উদ্দিন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মো.আব্দুস সামাদ মন্ডল, গৌরীপাড়া মসজিদ কমিটির সভাপতি মো. আলতাব মন্ডল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গ্রামের পুর্ব পুরুষদের কবরস্থান জবর দখল করে আনোয়ারুল কাদির গোয়াল ঘর, পায়খানা সহ ব্যাক্তিগত স্থাপনা নির্মাণ করে নিজ নামে মাঠপর্চা, রেকর্ড এবং নামজারী করেছে। যা আমরা গ্রামবাসী কোনোভাবে মেনে নেবো না। তাই নামজারীসহ ওইসব বাতিল করে কবরস্থান রক্ষার দাবীতে আমরা গ্রামবাসী একত্রিত হয়ে রাস্তায় নেমেছি। অবিলম্বে নামজারীসহ সবকিছু বাতিল করে কবরস্থানের জায়গা দখল মুক্ত করতে হবে।
বিষয়টি নিয়ে অভিযুক্ত আনোয়ারুল কাদির এর সাথে কথা বললে তিনি জানান, এটি আমার নিজস্ব সম্পত্তি। আমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছি। আমার জমি আমি কেনো ছাড়বো? প্রয়োজনে কাগজপত্র দেখতে পারেন।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন এবং সহকারী কমিশনার ভুমি মোছা. শামিমা আক্তার জাহান এর সাথে বিষয়টি নিয়ে কথা বলার জন্য তাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগের চেষ্টা করলেও তারা ফোন রিসিভ করেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com