1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণে নালিতাবাড়ীতে কর্মসূচী পালিত

  • আপডেট টাইম :: সোমবার, ৪ এপ্রিল, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।

সোমবার (৪ এপ্রিল) সকালে এ উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে বের করা হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। এরপর পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম।

অন্যান্যের মধ্যে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মতিউর রহমান, কৃষি কর্মকর্তা আলমগীর কবীর, নাজমুল স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের চেয়ারম্যান গোলাম মোস্তফা জিন্নাহ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর, প্রধান শিক্ষক যোগেন রায় বক্তব্য রাখেন।

পরে বাদ্যযন্ত্র ছাড়া বিভিন্ন দেশাত্মাবোধক গান দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com