1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

ছুটি বাড়লো মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের

  • আপডেট টাইম :: সোমবার, ৪ এপ্রিল, ২০২২

বাংলার কাগজ ডেস্ক : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব স্কুল-কলেজের রমজানের ছুটি বাড়ানো হয়েছে। আগামী ২০ এপ্রিল থেকে এসব প্রতিষ্ঠানের ঈদুল ফিতরের ছুটি কার্যকর করা হবে। তার সঙ্গে রমজান মাসে শুক্র ও শনিবার সপ্তাহে দুদিন ছুটি কার্যকর করা হবে। সোমবার (৪ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমজান মাসে আগামী ২০ এপ্রিল পর্যন্ত শিক্ষার্থীদের ক্লাস খোলা থাকবে। এরপর থেকে মাহে রমজান ও ঈদুল ফিতরের ছুটি কার্যকর হবে।

এর আগে ২৬ এপ্রিল পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখতে নির্দেশনা জারি করেছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। তার পরিপ্রেক্ষিতে দেশের সবে মাধ্যমিক স্কুল ও কলেজে ক্লাস নেওয়া হচ্ছে।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে এক সভায় সেটি পরিবর্তন করে ক্লাস কমিয়ে রোজা ও ঈদের ছুটি বাড়ানো হয়েছে।

তবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি কমানো হচ্ছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম। তিনি সোমবার জাগো নিউজকে বলেন, গত দুই বছর প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকায় অনেক শিশু পিছিয়ে পড়েছে। তাদের শিখন ঘাটতি মেটাতে রমজানে ক্লাস করানো হচ্ছে। যে যাই বলুক, আগামী ২৬ এপ্রিল পর্যন্ত ক্লাস চলবে।

তিনি বলেন, বড় ধরনের মহামারি ছাড়া আমরা আর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে চাই না। গুটিকয়েক মানুষের দাবির পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত পরিবর্তন করা হবে না। এতে কারও কোনো সমস্যা হলো সেটি আমাদের দেখার বিষয় নয়। ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময় পর্যন্ত নিয়মিত ক্লাস চালিয়ে যেতে অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com