1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঈশ্বরগঞ্জে ভুতুরে কাণ্ড!

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নের ঘাগড়া পাড়া গ্রামের আব্দুল বারেকের বাড়ির পিছনে ভুতুরে কাণ্ড ঘটেছে!

গত রবিবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে গ্রামের মুসুল্লীরা তারাবীর নামাজ আদায় করে বাড়ি ফিরার পথে পিছনের জঙ্গলে বাঁশ ঝাড়ের নিচে মিলেছে ১টি জায়নামাজ, ১টি জুব্বা ও ১টি টুপি। পাশে ছড়ানো ছিটানো রয়েছে বিভিন্ন হুমকি মূলক লেখা সংবলিত কাগজের টুকরো। কাজের টুকরোতে লেখাগুলো এমন-ধ্বংস, গুপ্তধন, সন্তান, মিরাস, শফিকুল, স্ত্রী, সন্তান, ঘড়ে, আমার হীরা ইত্যাদি। আরও অনেকগুলো কাগজের টুকরোতে নাম্বার ও কোডসহ বিভিন্ন হুমকিমুলক লেখা রয়েছে কাগজগুলোতে। বাড়ির পাশের রাস্তায় ১টি কলাগাছও কেটে পথে ফেলে রাখা হয়েছে। পরে বিষয়টি স্থানীয় মোফাক্কারুল ইসলাম নামে একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করার ফলে মুহূর্তেই ছড়িয়ে ভাইরাল হয়ে যায়। এ বিষয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করেছে। এটি কি সত্যিই কোন ভূতুড়ে কাণ্ড, নাকি এর পিছনে রয়েছে কোন প্রতারণা, এ প্রশ্ন এখন এলাকাবাসির।

এ বিষয়ে ওয়ার্ড মেম্বার মো. নয়ন আহমেদ, ঈশ্বরগঞ্জ মার্কাজ মসজিদের ইমাম মাওঃ যাইনুল আবেদীন, কাজী হাফিজ উদ্দিন মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ আবুল কাশেম, আঃ বারেক ও স্থানীয় লোকজন মনে করছেন, এটি একদল মাজার পূজারী ভন্ডদের কাজ হতে পারে। যারা এমন ঘটনা ঘটিয়ে মানুষকে বোকা বানিয়ে বিভিন্ন জায়গায় ভূয়া মাজার তৈরী করে। পরে সেখান থেকে ঐ ভন্ড মানুষেরা নানা রকম ফায়দা লুটে নেয়। আবার এমনও হতে পারে ভুয়া সোনার পুতুলের মত প্রতারণামূলক আলামত।

এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com