1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ফুলবাড়ীতে মালিকানা সম্পত্তি নিয়ে মিথ্যা প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : আইনগত বৈধ মালিকানা সম্পত্তিকে জনসাধারণের কবরস্থান মরমে অপপ্রচার এবং অযৌক্তিক মানববন্ধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন মো. আনোয়ারুল কাদির ও তার পরিবারের সদস্যরা।
সোমবার বেলা ১১টায় ফুলবাড়ী প্রেসক্লাব সভাকক্ষে এই সংবাদ সম্মেলন করেন তিনি। এসময় তার ছেলে এএসএম আসাদুজ্জামান, চাচাত ভাই কোরবান আলী ও ফুপাত ভাই মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. আনোয়ারুল কাদির বলেন, জমিদার পূর্ণ চন্দ্র চৌধুরী ওই সম্পত্তি ভোগ দখল করাকালীন ১৯৪৮ সালে হুকুমনামা মূলে আমার পিতা আব্দুল জব্বারকে পত্তন দেন। পত্তন সূত্রে এস. এ. ২৩৩ নং খতিয়ানে আমার পিতা আব্দুল জব্বারের নামে রেকর্ড ভুক্ত হয়। আমার পিতা আব্দুল জব্বার ওই জমি ভোগদখল করাকালিন ১৯৯৫ সালে রেজিস্ট্রিকৃত ২৩৯ নং হেবাবিল এওয়াজ দলিল মুলে আমি এবং আমার ভাই মোঃ কামরুল হাসান এর কাছে হস্তান্তর করেন। সেই সূত্রে আমি ওই সম্পত্তি গত ২০০৯ সালে  আমার নামে নামজারী করে ভোগ দখল করে আসছি।
জনৈক আলতাফ হোসেন সামাজিক বিশৃঙ্খলাকারী আদালত অবমাননাকারী লোকজনদের সঙ্গে নিয়ে গত ১ এপ্রিল শুক্রবার বাদ জুম্মা ফুলবাড়ি ঢাকা মোড় নামক স্থানে ওই সম্পত্তির স্বত্বের প্রকৃত মালিকানা বিষয়ের তথ্য গোপন করে। নিজ স্বার্থ হাসিল করার অসৎ উদ্দেশ্যে আমার এবং আমার ওয়ারিশগনকে সামাজিক ও মানষিকভাবে হেয় প্রতিপন্ন ও হয়রানি করার জন্য অযৌক্তিক মানববন্ধন করেন। মহাসড়কের যান চলাচল বাধা সৃষ্টি করে জনমনে আতংক সৃষ্টি করে প্রকৃত ও সত্য গোপন করে মানুষের মনে আমার ও আমার ওয়ারিশগণের নামে জবরদখলদার উল্লেখ করে সামাজিক বিশৃঙ্খলা ও জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। তাই আমি এবং আমার পরিবারের লোকজন ওই কথিত মানববন্ধনের তীব্র  নিন্দা ও প্রতিবাদ জানাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com