1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ছাত্রীকে ধর্ষণের ঘটনায় সেই কলেজ শিক্ষক বরখাস্ত

  • আপডেট টাইম :: বুধবার, ৬ এপ্রিল, ২০২২

স্টাফ রিপোর্টার: নিজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া শেরপুরের নকলা চৌধুরী ছবরুন্নেছা মহিলা কলেজের আইসিটি বিষয়ের শিক্ষক জোবায়ের হোসেনকে (২৮) চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নকলার চৌধুরী ছবরুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ মো. আব্দুল খালেক।

তিনি জানান, ঘটনার বিষয়ে কলেজ গভর্নিং বডির সভাপতি জেলা প্রশাসক (ডিসি) মো. মোমিনুর রশীদের সঙ্গে আলোচনা করে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আদালতে অভিযোগ প্রমাণিত হলে পরবর্তীতে তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, একাদশ শ্রেণির এক ছাত্রীকে চৌধুরী ছবরুন্নেছা মহিলা ডিগ্রি কলেজের আইসিটি বিষয়ের শিক্ষক জোবায়ের হোসেন গত ৩০ মার্চ বুধবার সন্ধ্যায় শেরপুর শহরের মধ্য গৌরীপুর এলাকায় ভাড়া বাসায় নিয়ে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে বাসার মালিক লুৎফর রহমান ও তার বন্ধু আবু রাহাত তাদের কক্ষে প্রবেশ করে এবং ঘটনা দেখে ফেলাসহ তা ভিডিওতে ধারণের কথা বলে ওই ছাত্রীকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে।

এ ঘটনায় কলেজছাত্রী নিজেই বাদী হয়ে শিক্ষক জোবায়ের, বাসার মালিক লুৎফর রহমান ও তার বন্ধু আবু রাহাতকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করে। পরে পুলিশ অভিযান চালিয়ে কলেজ শিক্ষক ও বাসার মালিককে গ্রেপ্তার করে। তবে এখনো পলাতক রয়েছে অপর আসামি আবু রাহাত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com