1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঈশ্বরগঞ্জে ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি বিরোধে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। কারাদন্ডের সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে।

বুধবার (৬ এপ্রিল) ময়মনসিংহের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন দণ্ডপ্রাপ্তদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন— ঈশ্বরগঞ্জের দিঘালিয়ার মো. আলী হোসেন শুক্কুর মাহমুদের তিন ছেলে মো. আবুল হোসেন, মো. রমজান আলী ও মো. নুরুল ইসলাম এবং নান্দাইল বরুনাকান্দার মো. আবুল কাশেমের ছেলে মো. উজ্জ্বল মিয়া।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালে ৩ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আবুল কালামের আত্মীয় রফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের খালবলা বাজারের পাশে কাচামাটিয়া নদীর ব্রিজের পাশে প্রতিপক্ষরা তাদের গতিরোধ করেন। এসময় ধারালো অস্ত্র দিয়ে আবুল কালাম ও তার আত্মীয়কে জখম করেন। গুরুতর আহত অবস্থায় আবুল কালাম ও তার আত্মীয়কে উদ্ধার করে প্রথমে ঈশ্বরগঞ্জে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকায় নিতে বলেন। ঢাকায় নেওয়ার পথেই আবুল কালামের মৃত্যু হয়। এ ঘটনায় ওই বছরের ৯ জুলাই আবুল কালামের ছেলে শরিফুল আলম বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ১০ জন সাক্ষীর জবানবন্দি নিয়ে দীর্ঘ শুনানি শেষে আদালত এ আদেশ দিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com