1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

বেনাপোলে অনুমোদন বিহীন সুরক্ষা ডায়াগনস্টিক সিলগালা, জরিমানা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
যশোর : বিনা লাইসেন্স, অনিয়ম-অব্যস্থাপনা, জনস্বাস্থ্যের জন্য হুমকি ভূয়া চিকিৎসক দিয়ে প্রতিষ্ঠান পরিচালনার অভিযোগে বুধবার সকালে বেনাপোল পৌরসভার স্টেশন রোডে অবস্থিত সুরক্ষা নামক ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও ১ লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার (লাইসেন্সবিহীন) অবৈধ ও নানা অব্যবস্থাপনার মাধ্যমে ব্যবসা করে আসছিল। এ প্রতিষ্ঠানে দক্ষ প্যাথলজিস্ট, পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জামাদি ও ডাক্তার নেই। শার্শা উপজেলার নির্বাহী অফিসার এর নেতৃত্বে একটি পরিদর্শন টিম আকস্মিক পরিদর্শনে গেলে প্রতিষ্ঠানটি সিলগালা করে এক লাখ টাকা জরিমানা আদায় করেন।
এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ইউসুফ আলী, বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া ও বেনাপোল বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা বলেন, অনুমোদনহীন সুরক্ষা নামক ডায়াগনস্টিক সেন্টার অনিয়ম-অব্যবস্থাপনার মাধ্যমে চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাওয়ায় সিলগালা করে দেওয়া ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে  তারা যদি বৈধ কাগজপত্র দেখাতে পারে তবে সিলগালা প্রত‍্যাহার সহ খুলে দেওয়া হবে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com