1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কলাপাড়ায় ৪০ বছর পর ঐতিহ্যবাহী জ্বীন খাল উদ্ধার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় শত বছরের ঐতিহ্যবাহী জীন খাল উদ্ধারে নেমেছে এবার উপজেলা প্রশাসন।

বুধবার (৬ এপ্রিল) বিকেলে কাজী নজরুল ইসলাম সড়ক সংলগ্ন ওই খালে গড়ে তোলা প্রথম বাঁধ অপসারণের মধ্য দিয়ে শুরু হয় এ উদ্ধার অভিযান। প্রায় দুই কিলোমিটার এ খালের উপর অবৈধভাবে নির্মিত সকল বাঁধ অপসারণ করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। খালটি উদ্ধার অভিযান শুরুর পরই জনমনে স্বস্তি লক্ষ্য করা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আশির দশকে রবিন্দ্রনাথ দাস নামের এক ব্যক্তিকে ভূমি অফিসের কিছু অসাধু কর্মকর্তারা চাষযোগ্য কৃষি জমি দেখিয়ে ওই খাল বন্দোবস্ত দেয়। প্র্রবাহমান খালটিতে পানি ওঠানামা বন্ধ হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্থ হয় কৃষকরা। খালটি উদ্ধারের দাবিতে তারা বেশ কয়েকবার মানববন্ধন করেন।

কলাপড়া পৌর শহরের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা টিুপ মৃধা এ প্রতিনিধিকে জানান, প্রায় ৪০ বছর ধরে এ খালটি একটি মহলের কাছে জিম্মি ছিল। আজ উদ্ধার হওয়ায় জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো: শহীদুল হক জানান, এলাকাবাসীর দূর্ভোগ লাঘবে জেলা প্রশাসনের নির্দেশ মোতাবেক উপজেলা প্রশাসন এবং পৌরসভার যৌথ উদ্যোগে খালটিকে মুক্ত করা হয়েছে। তিনি আরও জানান, এ ধরণের সরকারি সকল সম্পদ পর্যায়ক্রমে উন্মুক্ত করা হবে।

কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান জানান, দীর্ঘ ৪০ বছর পর্যন্ত খালটিকে একটি মহল বাঁধ দিয়ে রেখেছে। আজ তা উন্মুক্ত হওয়ায় সাধারণ জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com