1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শার্শায় ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় যাত্রী নিহত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
রফিকুল ইসলাম, যশোর : যশোরের শার্শায় ট্রাকের ধাক্কায় কওছার আলী(৯০) নামে এক ভ্যান যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে বাগআঁচড়া স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ই এপ্রিল) সকাল ৭টার দিকে যশোর- সাতক্ষীরা মহাসড়কের বেলতলা মুড়ির মিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত কওছার ঝিকরগাছা নাভারন ঘোডাউন কলোনি পুর্ব পাড়া গ্রামের কালুর ছেলে। আহত হলেন- ভ্যানচালক সাহেব আলী (৬৫)। সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নাভারন হাইওয়ে থানা পুলিশের (ওসি) মঞ্জুরুল ইসলাম।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কওছার কবিরাজ বাড়ী যাওয়ার জন্য ভ্যান যোগে তার জামাইয়ের বাড়ী থেকে সোনাবাড়ীয়াই যাচ্ছিলো।পথিমধ্যে যশোর – সাতক্ষীরা মহাসড়কের বেলতলা মুড়ির মিল নামক স্থানে পৌছালে সাতক্ষীরাগামী দ্রুতগতির একটি ট্রাক( ঢাকা মেট্রো ট-২০২৯২৮) ভ্যানের পেছন থেকে ধাক্কা দিলে এদূর্ঘটনা ঘটে।
এতে কওছার ও ভ্যানচালক সাহেব আলী পাকা রাস্তার উপর ছিটকে পড়ে মারাত্নক আহত হয়। স্থানীয়রা পরে তাদেরকে উদ্ধার করে বাগআঁচড়া একটি ক্লিনিকে ভর্তি করে। এতে কওছারের অবস্থার অবনতি হলে তাকে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নাভারন হাইওয়ে পুলিশের ওসি মঞ্জুরুল  ইসলাম জানান,সাতক্ষীরা গামী দ্রুতগতির ট্রাক যাত্রীবাহী ভ্যানে ধাক্কা দিলে হাসপাতালে একজন নিহত হয়েছে। অপরজন চালক এতে মারাত্নক আহত হয়েছে। এ ঘটনার পর ট্রাকের চালক পলাতক আছেন। ট্রাকটি জব্দ করার  চেষ্টা অব‍্যহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com