1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীতে গার্মেন্টস ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম :: শনিবার, ৯ এপ্রিল, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীতে গার্মেন্টস ব্যবসায়ী সমিতির উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ এপ্রিল) শহরের মধ্য বাজার সাহা মার্কেটের ২য় তলায় গার্মেন্টস ব্যবসায়ী সমিতির আয়োজনে ইফতার ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাওলানা সেকান্দর আলী পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন। এসময় আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন- প্রধান অতিথি নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল।

অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- বস্ত্র ব্যবসা সমিতির সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ হাকাম হীরা, নালিতাবাড়ী গার্মেন্টস ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা অরুণ চন্দ্র সরকার, উপদেষ্টা আলহাজ্ব শামছুল আলম সওদাগর, উপদেষ্টা মামুন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, ক্যামিস্ট ও ড্রাগিস্ট এর সাধারণ সম্পাদক আবু সিনা মোহাম্মদ জুবায়ের, গার্মেন্টস ব্যবসায়ি সমিতির সভাপতি আব্দুস সালাম সেন্টু, সমিতির সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানের সভাপতি মোতালেব ব্যপারী, সাহা মার্কেটের সত্বাধিকারী সত্যজিত সাহা রনি প্রমূখ।

এরপর বিশেষ মোনাজাত পরিচালনা করেন মধ্যবাজার বড় মসজিদের ইমাম ও খতিব মাওলানা ওসমান গণী। মোনাজাতে আল্লাহর রহমত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ান এ শোরুমের পরিচালক ও সাংবাদিক মুজাহিদুল ইসলাম উজ্জ্বল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com