1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঈশ্বরগঞ্জে শিমুল গাছে তুলা সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ৯ এপ্রিল, ২০২২

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শিমুল তুলা সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টায় দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের চরপুবাইল গ্রামের মৃত কোশন আলীর ছেলে রহুল আমিন (৬২) শনিবার সকাল ১০টার দিকে বাড়ির পাশেই শিমুল গাছের তুলো সংগ্রহ করতে গাছে উঠেন। কিন্তু গাছের সংস্পর্শে ছিলো বিদ্যুতের একটি এসটি লাইন। এসময় রুহুল আমিন তুলো সংগ্রহ করতে গিয়ে ওই লাইনে জড়িয়ে পরে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। রুহুল আমিনকে লাইনে জড়িয়ে গাছের সাথে ঝুলে থাকতে দেখে স্থানীয়রা ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের একটি টিম রুহুল আমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল কাদের মিয়া বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com