1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

নালিতাবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পথসভা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৬ মার্চ, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা অধিদপ্তর এর আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি ও আইপিডিএস, নালিতাবাড়ীর সহযোগিতায় সমাবেশ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে উপজেলা পরিষদের সামনে দিবসটি উদযাপন উপলক্ষে পথসভায় অংশগ্রহণ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, উপজেলার সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ এবং আদিবাসী নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী ও পুরুষ।
“প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে পথসভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাজেদা আরফিন, সনাক সভাপতি এনএম সাদরুল আহসান, টিআইবির আঞ্চলিক ব্যবস্থাপক এসএম আতিকুর রহমান। এছাড়াও দিবসটি উপলক্ষে আগামী ৮ মার্চ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com