1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ইফতার সামগ্রী বিতরণ করলো ‘ভয়েস অব ঝিনাইগাতী’

  • আপডেট টাইম :: শনিবার, ৯ এপ্রিল, ২০২২

ঝিনাইগাতী (শেরপুর) : পবিত্র মাহে রমজান উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে ইফতার সামগ্রী পেল ২০০ অস্বচ্ছল পরিবার।

শনিবার (৯ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে ‘ভয়েস অব ঝিনাইগাতী’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

আমেরিকার নিউজার্সিতে অবস্থিত একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানির প্রধান গবেষক ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় ইফতার সামগ্রীর মধ্যে ছিল ছোলা, ডাল, মুড়ি, চিনি, সয়াবিন তেল ও খেজুর।

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জয়নাল আবেদীন।
এতে আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা ও সদর ইউপি সদস্য জাহিদুল হক মনিরের সভাপতিত্বে বক্তব্য দেন- সাংবাদিক গোলাম রব্বানী টিটু, মোশারফ হোসাইন, সংগঠনের কার্যনির্বাহী কমিটির সহসভাপতি মাহমুদ হাসান রনি, সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ।

‘ভয়েস অব ঝিনাইগাতী’র প্রতিষ্ঠাতা ও সদর ইউপি সদস্য জাহিদুল হক মনির বলেন, ‘পবিত্র মাহে রমজানে ছিন্নমূল, অসহায় ও নিম্ন আয়ের মানুষদের অধিকাংশই ইফতার সামগ্রী ক্রয় করার সামর্থ হয় না। তাই কিছু সংখ্যক মানুষের মাঝে ড. জাফর ইকবাল ভাইয়ের আর্থিক সহায়তায় আমাদের সংগঠনের ব্যবস্থাপনায় আজকে (শনিবার) ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ ধরণের মানবিক কাজ আমাদের চলমান থাকবে; আমরা সমাজের বিত্তবানদের কাছে থেকে সহযোগিতা কামনা করছি।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন বলেন, ‘ভয়েস অব ঝিনাইগাতী’র অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ আরও সুদূরপ্রসারী হোক। তিনি সমাজের বিত্তবান মানুষদের মানবিক সহায়তা বিতরণে এগিয়ে আসার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com