1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শেরপুরে অনির্বাণ তরুণ সংঘের আলোচনা ও ইফতার মাহফিল

  • আপডেট টাইম :: শনিবার, ৯ এপ্রিল, ২০২২

শেরপুর : শেরপুরে পবিত্র রমজান মাস উপলক্ষে অনির্বাণ তরুণ সংঘের (অতস) উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৮ এপ্রিল শুক্রবার বিকেলে শহরের দমদমা জেলা কারাগার মোড়স্থ সংগঠনের কার্যালয়ে আয়োজিত ওই আলোচনা সভায় মাহে রমজানের তাৎপর্য ও ফজিলত সম্পর্কে মূল বক্তব্য রাখেন দমদমা জামে মসজিদের খতিব ও হাফেজিয়া মাদ্রাসার মোহতামিম মুফতি মাওলানা মো. জুবায়ের হোসেন।

এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শেরপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, অতসের উপদেষ্টা, কৃষি ব্যাংকের ময়মনসিংহ অঞ্চলের এজিএম আলহাজ্ব গোলাম মোস্তফা আকন্দ এবং পরিচালক ও প্রতিষ্ঠাতা সভাপতি মাছুদুল আলম সরকার।

অতসের সভাপতি এ্যাডভোকেট তাজুমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রকৌশলী তারিকুল ইসলাম তারেক।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- প্রধান উপদেষ্টা, প্রবীণ শিক্ষাবিদ মোহাম্মদ আলী মাস্টার, প্রবীণ শিক্ষাবিদ সমাজসেবক আলহাজ্ব মোশারফুল ইসলাম মাস্টার, পরিচালক কৃষিবিদ মোস্তাফিজুর রহমান সোহাগ ও আলহাজ্ব হাসানুজ্জামান সিদ্দিকী, দমদমা হাফেজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান শাহ আলম, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবুল ও সুলতান আহমেদ সুজন প্রমুখ।

পরে দোয়া ও ইফতার মাহফিলে শরিক হন অতিথি, ক্লাবের বর্তমান-সাবেক কর্মকর্তা-সদস্যসহ শতাধিক মানুষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com