1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নকলায় অবৈধ ইট ভাটায় অভিযান, ৯ লক্ষাধিক টাকা জরিমানা

  • আপডেট টাইম :: রবিবার, ১০ এপ্রিল, ২০২২

নকলা (শেরপুর) : শেরপুরের নকলা উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে গড়ে ওঠা অনুমোদনহীন ৫টি ইটের ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর শেরপুর।

রোববার (১০ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ভাটাগুলোতে এ অভিযান চালিয়ে ৯ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল মাহমুদের নেতৃত্বে নকলা উপজেলার সুমন ব্রিকস, জননী ব্রিকস, বাবা ব্রিকস ও সেভেন স্টার ব্রিকসকে ২ লাখ করে এবং চমক ব্রিকসকে ১ লাখ ২০ টাকা জরিমানা করা হয়।

এসময় শেরপুর পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ আল মাহমুদ, পরিদর্শক নয়ন কুমার রায়, শেরপুর ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ পরিদর্শক দেলোয়ার হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com