1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শেরপুরে সওজে’র উচ্ছেদ অভিযান: আটক এক

  • আপডেট টাইম :: রবিবার, ১০ এপ্রিল, ২০২২

শেরপুর : শেরপুরে সড়ক ও জনপথের বেদখল হওয়া জায়গা উচ্ছেদ অভিযানের সময় দখলদারদের হামলায় সওজ এর সার্ভেয়ার আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

জানা গেছে, শেরপুর জেলা শহরের শেরি ব্রীজ এলাকা থেকে অষ্টমীতলা পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের সড়কের দুই পাশের বেশকিছু জমি দখল করে ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ি নির্মাণ করে স্থানীয় কিছু দখলদার। সম্প্রতি এসব দখলদারকে লিখিত নোটিশ ও মাইকে প্রচার দেওয়ার পরও তারা ওই জয়গা দখল মুক্ত করে দেয়নি। ফলে রোববার (১০ এপ্রিল) দুপুরে সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী জাহিদুল ইসলাম ও সদর থানা পুলিশের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এসময় প্রায় ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলে অবৈধ দখলদাররা একত্রিত হয়ে সওজ এর সার্ভেয়ার এনামুল হকের উপর চড়াও হলে এনামুল হক আহত হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়।
এদিকে হামলার ঘটনায় ঘটনাস্থল থেকে পুলিশ সাইজউদ্দিন পাগলা ওরফে গামা নামে একজনকে আটক করা হয়। এ ঘটনায় সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

দখলদাররা জানায়, তাদেরকে পূর্ব নোটিশ না দিয়ে নিয়ম বর্হিভূতভাবে ঘর-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে লাখ লাখ টাকার ফার্ণিচারের ব্যপক ক্ষতি করা হয়েছে।

অন্যদিকে সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী জাহিদুর রহমান জানান, দখলদারদের উচ্ছেদের জন্য পূর্বে নোটিশ এবং মাইকিং করে সতর্ক করা হলেও তারা তাতে কর্ণপাত করেননি। তাই আজ বিধি অনুযায়ী সরকারী জমিতে অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। কিন্তু কতিপয় দুষ্কৃতিকারী দখলদার আমাদের সার্ভেয়ারের উপর হামলা এবং সরকারী কাজে বাধা দেয়ায় আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com