1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ী সীমান্তে নদী থেকে গ্রেনেড উদ্ধার

  • আপডেট টাইম :: রবিবার, ১০ এপ্রিল, ২০২২

আতিকুর রহমান আতিক, স্টাফ রিপোর্টার : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারতঘেঁষা কালাকুমা গ্রামে পাহাড়ি নদী ভোগাই থেকে উত্তোলিত পাথর থেকে একটি পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

রোববার (১০ এপ্রিল) বিকেল তিনটার দিকে এটি ছোট শিশুরা পাওয়ার পর খবর পেয়ে স্থানীয় রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা তা উদ্ধার করে।

স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, বিকেল তিনটার দিকে উত্তর কালাকুমা গ্রামে ভারতঘেঁষা পাহাড়ি নদী ভোগাই থেকে উত্তোলিত পাথর থেকে বোমা সদৃশ একটি লোহার ধাতব জাতীয় বস্তু নিয়ে ছোট শিশুরা খেলা করছিল। এসময় স্থানীয়রা তা দেখতে পেয়ে রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পে খবর দেয়। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান এবং ওই স্থানটি হেফাজতে নিয়ে ঘিরে রেখে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করেন। উদ্ধারকৃত বস্তুটি পরিত্যক্ত গ্রেনেড বলে জানিয়েছেন রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের কমান্ডার।

তিনি নাম না দেওয়ার শর্তে বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা ওই স্থানটি হেফাজতে নিয়ে কর্ডন করে রেখেছি। সেনা বাহিনীর বোমা নিস্ক্রীয়কারী দল আসার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধের স্মৃতিজড়িত এবং এক সময় ভারতীয় বিচ্ছিন্নতাবাদী উলফাদের নিরাপদ জনপদ এ গ্রামের বিভিন্ন স্থান এবং নদী থেকে এর আগেও কয়েকবার রকেট লাঞ্চার, গ্রেনেড, এসএমজি ও ম্যাগাজিনসহ অসংখ্য সমর সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com