
শেরপুর: শেরপুরের একটি ধানক্ষেত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
সোমবার (১১ এপ্রিল) সকালে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর এলাকা ধান ক্ষেত থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সোমবার সকালে সদর উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় একটি ধান ক্ষেতে ৫০ বছর বয়সী এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে ওই লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।