1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঝিনাইগাতীতে ৫০ বোতল ফেনসিডিলসহ ৩ আদিবাসী গ্রেপ্তার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ৩ আদিবাসী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ এপ্রিল) দিবাগত রাত ৯ টার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার রাঙ্গাপাড়া গ্রামের বসুক সাং এর ছেলে জেক্কান রিচিল (২৫), নালিতাবাড়ী উপজেলার খলচন্দা গ্রামের মৃত বিমল কোচের ছেলে নির্মল কোচ (২৩) ও ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া গ্রামের গন্দেরাম কোচের ছেলে লিটন কোচ (২৩)।

থানার সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া’র নেতৃত্বে এসআই আব্দুর রাজ্জাক ও পুলিশ সদস্য আশ্রাব আলীকে সঙ্গে নিয়ে উপজেলার নলকুড়া ইউনিয়নের মরিয়মনগর পুলিশ মোড় নামক স্থান থেকে ওই ৩ আদিবাসী যুবককে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে লিটন ৩টি জিআর মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী। বাকি দুজনের নামেও একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মনিরুল আলম ভুইয়া সত্যতা নিশ্চিত করে জানান, প্রথম দিন ঝিনাইগাতী থানায় যোগদান করে মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষনা করেছি। তার ৩ দিনের মাথায় মাদকের সর্বোচ্চ চালানসহ আসামী গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। মাদকের ব্যাপারে কোন ছাড় নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com