1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

বেনাপোলে পৃথক অভিযানে পিস্তল ও ফেনসিডিলসহ আটক ২

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
রফিকুল ইসলাম, যশোর : যশোরের বেনাপোল সীমান্ত থেকে পৃথক দুটি অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৫০ বোতল ফেনসিডিলসহ চিহ্নিত সন্ত্রাসী এবং এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
রবিবার (১০ এপ্রিল) ভোর রাত পর্যন্ত পৃথক দুটি অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের জাকির হোসেনের ছেলে রমজান মোল্লা (২৬) ও দৌলতপুর দক্ষিণপাড়ার মৃতঃ গোলাম হোসেনের ছেলে ওবায়দুর রহমান ওবায় (২৪)।
ডিবি পুলিশ জানায়, গোপন খবরে জানা যায়, এক চিহ্নিত সন্ত্রাসী বেনাপোল পোর্ট থানার  গাতীপাড়া এলাকায় অবস্থান করছে। এমন সংবাদে ডিবির এসআই সোলায়মান আক্কাস টিমসহ গাতীপাড়া সাহাদাৎ এর মোড়ে বেনাপোল বাজার টু দৌলতপুর সড়কে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ রমজানকে আটক করে।
অপর এক অভিযানে ডিবির এসআই শফি আহমেদ রিয়েল সঙ্গীয় ফোর্সসহ বেনাপোল পোর্ট থানার গাতীপাড়া গ্রাম থেকে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ ওবায়দুরকে আটক করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা বলে জানায় ডিবি পুলিশ।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপম কুমার সরকার জানান, আটক আসামিদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় পৃথক পৃথক ভাবে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com