1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঝিকরগাছায় অসহায় শিশুদের মাঝে চকলেট ও ইফতার সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
যশোর : যশোরের ঝিকরগাছায় সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান স্বপ্নলোকের পাঠশালার শিক্ষার্থীদের মাঝে উন্নত মানের চকলেট ও অভিভাবক এবং হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার বিকালে পৌরসদরের মোবারকপুর কলেজপাড়ায় অবস্থিত পেন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত স্বপ্নলোকের পাঠশালার ২য় ক্যাম্পাসে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে উন্নত মানের চকলেট এবং তাদের অভিভাবক ও এলাকার হতদরিদ্রদের  মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা নিউওয়ার্ক সিটি পুলিশের কারেকশন অফিসার ও স্বপ্নলোকের পাঠশালার প্রধান পৃষ্ঠপোষক  কামরুরজ্জামান শাহিন। স্বপ্নলোকের পাঠশালার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ এর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও পেন ফাউন্ডেশনের সভাপতি সফিয়ার রহমান।
বিশেষ অতিথি ছিলেন আমেরিকা প্রবাসী ও স্বপ্নলোকের পাঠশালার পৃষ্ঠপোষক আফরোজা খাতুন, পেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইমদাদুল হক ইমদাদ, কনসালটেন্ট টিপু সুলতান, সমন্বয়কারী রিজন বিশ্বাস, রত্না ইসলাম, স্বপ্নলোকের পাঠশালার শিক্ষক বিথী ইসলাম, স্বেচ্ছাসেবক সোহেল রানা (ফিস), সাকিব, আয়ুব হোসেন প্রমুখ।
উল্লেখ্য, অনুষ্ঠানে ৭০জন শিক্ষার্থীকে উন্নত মানের চকলেট ও ৯০জন অভিভাবক ও হতদরিদ্রদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com