
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে আলোচনা ও ইফতারের আয়োজন করেছে উপজেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিট।
মঙ্গলবার (১২ এপ্রিল) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে এ আলোচনা ও ইফতার অনুষ্ঠিত হয়।
আদর্শ কারিগরি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য, টানা দুইবারের সাবেক রাজনগর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক ফারুক আহমেদ বকুল। অন্যান্যের মধ্যে প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান সোহেল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি মাসুদ কবীর, সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ, ইলেক্ট্রনিক্স ব্যবসায়ী সমিতির সভাপতি ছামিউল হক, বন্ধুসভার সভাপতি এ্যাডভোকেট ইয়াছমিন আক্তার, সাংবাদিক আবু জাফর, জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য আবু ইলিয়াস সাদ্দাম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইয়াছিন আরাফাত প্রান্তিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনারুল, জেলা ছাত্রলীগ নেতা সাব্বির আহামেদ বাদশা, যুব রেড ক্রিসেন্ট সোসাইটির দলনেতা শাহাত তালুকদার, উপ দলনেতা মেহেদী হাসান সাকিব, বন্ধুসভার সহসভাপতি আনিসুজ্জামান বাপ্পি প্রমুখ উপস্থিত ছিলেন।
এতে ইউনিভার্সিটি স্টুডেন্ট অর্গানাইজেশন অব নালিতাবাড়ী, প্রথম আলো বন্ধু সভা, জাগ্রত মানবতা, বিডি ক্লিন, রক্ত সৈনিক, দীপশীখা, ইউনাইটেড ফর হিউমিনিটি, সবুজ বাংলাদেশ, ডিভাইন হেল্পার্স অব বাংলাদেশসহ মোট ১০টি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জুবায়ের হোসেন জুয়েল।