
স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় পবিত্র মাহে রমজানে, দরিদ্র অসহায় ১৫ জন, শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলার মেঘশিমূল এগ্রো ফিসারিজে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রতিবন্ধী ওই ১৫টি পরিবারের হাতে হুইল চেয়ার তুলে দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ওমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সালমান ওমর রুবেল।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হানিফ মোহাম্মদ সাকের উল্লাহ, এখলাছ উদ্দিন বিএসসি, আনোয়ার হোসেন মেম্বার, আব্দুর রহিম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। হুইল চেয়ার পেয়ে আনন্দ প্রকাশ করেন ভোক্তভোগীবৃন্দ।
সালমান ওমর রুবেল বলেন, হালুয়াঘাট ও ধোবাউড়ায় আমি ৫ হাজার মানুষকে চোখের ছানি অপারেশন করিয়ে দিয়েছি। আমার ব্যক্তিগত ওমর ফাউন্ডেশন এর পক্ষ থেকে ইতিমধ্যেই বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করে থাকি। আমার উদ্দেশ্য হলো মানুষের ভালোবাসা, দোয়া নিয়ে বেঁচে থাকতে চাই।