1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঝিকরগাছায় মাদক সম্রাজ্ঞী আটক

  • আপডেট টাইম :: শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
যশোর : যশোরের ঝিকরগাছা থানা পুলিশের কঠোর অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী রেজাউল ইসলাম রেজার সহযোগী কুখ্যাত মাদক সম্রাজ্ঞী মনোয়ারা বেগম ওরফে ভাবী (৪৫) কে আটক করেছেন। সে উপজেলার ২নং মাগুরা ইউনিয়নের মনোহরপুর গ্রামের ওলিয়ার রহমানের স্ত্রী।
থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, উপজেলাকে মাদকমুক্ত করতে থানা পুলিশ বদ্ধপরিকর হয়ে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গত ১২এপ্রিল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ১২০পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৯ মামলার আসামি কুখ্যাত মাদক ব্যবসায়ী  রেজাউল ইসলাম রেজাকে আটক করা হয়। ঠিক সেই সময় থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে তার (রেজা) সহযোগী মাদক সম্রাজ্ঞী  মনোয়ারা বেগম ওরফে ভাবী পালিয়ে যায়।
এসআই (নিঃ) সুমন বিশ্বাস ১৩ এপ্রিল বুধবার সাড়ে ৫টার সময় অভিযান পরিচালনা করে নারী পুলিশের সহায়তায় সহযোগী কুখ্যাত মাদক সম্রাজ্ঞী মনোয়ারা বেগম ওরফে ভাবীকে আটক করেন।
মঙ্গলবার (১২ এপ্রিল) মাদক ব্যবসায়ী রেজাউল ইসলাম রেজাকে আটক করা হয় এবং সহযোগী মাদক সম্রাজ্ঞী মনোয়ারা বেগম ওরফে ভাবীকে পালাতক দেখিয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০ (ক)/৪১ ধারায় মামলা করা হয়। মামলা নং-০৬, তাং ১২/০৪/২০২২ইং। বুধবার বুধবার (১৩ এপ্রিল) কুখ্যাত মাদক ব্যবসায়ী রেজাউল ইসলাম রেজাকে ও সহযোগী মাদক সম্রাজ্ঞী মনোয়ারা বেগম ওরফে ভাবীকে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এছাড়াও রেজার সহযোগী কুখ্যাত মাদক সম্রাজ্ঞী মনোয়ারা বেগম ওরফে ভাবীর বিরুদ্ধে থানার এফআইআর’র ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২টি ও ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২টি। সর্বমোট ৪টি মামলা রয়েছে।
এসময় তিনি (থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত) সাংবাদকর্মীদের উদ্যোশ্য করে বলেন আপনারা অপরাধমূলক কর্মকান্ড সম্পর্কীত থানা পুলিশকে তথ্য দিন, উপজেলাকে মাদক নিমূর্লে সহায়তা করুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com