1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঝিকরগাছায় সাংবাদিক লেখা প্রাইভেটকারসহ ফেনসিডিল জব্দ 

  • আপডেট টাইম :: শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
যশোর : যশোরের ঝিকরগাছায় সাংবাদিক প্লেকার্ড সম্বলিত একটি প্রাইভেটকার থেকে ১৯৬ বোতল ফেনসিডিল উদ্ধারসহ প্রাইভেটকারটি জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার (১৩ এপ্রিল) রাতে ফেনসিডিলের চালানটি জব্দ করা হয়।
ডিবি পুলিশ জানায়, অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্রগুলি উদ্ধারের ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার এসআই শাহিনুর রহমানের নেতৃত্বে এএসআই আশরাফুল, নাজমুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সসহ ঝিকরগাছা ও নাভারণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, দেশ নিউজ টিভি লেখা সাংবাদিক প্লেকার্ড সম্বলিত একটি প্রাইভেটকারে কতিপয় মাদক কারবারী সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ফেনসিডিল বহন করে নিয়ে যাচ্ছে। ডিবি পুলিশের দল ঐ গাড়িসহ মাদক কারবারীদের গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে ঝিকরগাছা এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়িসহ মাদক কারবারীদের গ্রেফতারের চেষ্টা করে। মাদক কারবারীরা টের পেয়ে গাড়িটি নিয়ে ঝিকরগাছা থানাধীন রঘুনাথপুর রহমানের মেহেগুনি বাগানের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায়। সংবাদ পেয়ে ডিবি’র টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনতার সহযোগীতায় গাড়িটি তল্লাশী করে ১৯৬ বোতল ফেনসিডিল, দেশ নিউজ টিভি লেখা সাংবাদিক প্লেকার্ডসহ প্রাইভেটকারটি জব্দ করে।
এসময় গাড়িটি তল্লাশীকালে আক্তারুল ইসলাম, পিতাঃ রিজাউল ইসলাম, গ্রাম  রাজনগর, থানা-শার্শা, জেলা-যশোর নামীয় একটি জাতীয় পরিচয়পত্রের ছায়ালিপি, আক্তারুল ইসলামের নামীয় দৈনিক খবরের আলো প্রেস আইডিকার্ড, সাংবাদিক মাইক্রোফোন জব্দ করে।
স্থানীয় গোপন ও প্রকাশ্য প্রাথমিক তদন্তকালে জানা যায়, আক্তারুল ইসলাম ভুয়া সাংবাদিক পরিচয় বহন করে ছদ্মবেশ ধারন করে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল ব্যবসা পরিচালনা করে আসছে দীর্ঘদিন।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপম কুমার সরকার জানান,পলাতক আক্তারুল ইসলামকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com